Skip to main content

Ridge Bangla

আদ্-দ্বীন হাসপাতালের ব্যাখ্যায় অসন্তুষ্ট সরকার

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাবে সন্তুষ্ট নয় সরকার। এ ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা দ্রুত নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, সেখানে বেশ কিছু তথ্য অস্পষ্ট থাকায় সরকার তা গ্রহণযোগ্য মনে করেনি।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা ত্রুটি, পরিবেশগত অব্যবস্থাপনা ও চিকিৎসক-নার্সদের দায়িত্ব পালনে গাফিলতির তথ্য উঠে আসে। প্রতিবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযোগী ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাস ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থারও ঘাটতি ছিল।

This post was viewed: 30

আরো পড়ুন