Ridge Bangla

সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ চূড়ান্ত করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আসন্ন জাতীয় বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর বিদ্যমান কিছু বিশেষ সুবিধা ও ভাতা বাতিল করা হবে। ফলে প্রকৃত অর্থে সামগ্রিক বেতন বৃদ্ধি প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

জানা গেছে, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর আওতায় সুপারিশকৃত মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা কার্যকর করা হবে। পরবর্তী অর্থবছরে অবশিষ্ট অংশ বাস্তবায়ন করা হবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন ভাতা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছর নাগাদ পূর্ণাঙ্গ বেতন-ভাতা ব্যবস্থা কার্যকর হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে।

বাজেট বক্তৃতায় নতুন পে স্কেলের কাঠামো, বাস্তবায়ন পদ্ধতি এবং ধাপে ধাপে কার্যকরের যৌক্তিকতা তুলে ধরা হতে পারে।

This post was viewed: 9

আরো পড়ুন