বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকালে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক (৩০) কক্সবাজারের উখিয়ার কুতুপালং-১ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। বিস্ফোরণের পর খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
এদিকে সীমান্তে ধারাবাহিক মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দা, বাগান মালিক ও জুমচাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, গত কিছুদিনে এই সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
This post was viewed: 8