ঢাকায় আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে একটি পাকিস্তানি তৈরি রিভলভার ও এক রাউন্ড তাজা গুলিসহ খোকন নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সোমবার রাতে বাইপাইল ফলের আড়তের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অস্ত্রধারী এক ব্যক্তি বাইপাইল মোড়ে অবস্থান করছে, এমন তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করলে খোকন নামে একজন আটক হন। তার কাছ থেকে একটি পাকিস্তানি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক খোকন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মইনুল মণ্ডলের ছেলে। তিনি আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছেন ডিবির ওই কর্মকর্তা।
This post was viewed: 10