Ridge Bangla

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা মঙ্গলবার সকালে সচিবালয়ে শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় দেশের উন্নয়ন ও বিনিয়োগসংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ সভা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে অবকাঠামো, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একাধিক উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে।

সভায় আলোচিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ উদ্যোগ। প্রস্তাবিত এ প্রকল্পটি ৮০০ একর জমির ওপর বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং চীনের আর্থিক সহায়তা হিসেবে আসবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা।

২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন