Ridge Bangla

দুই-তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ জুন) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তি হলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও খুলে দেওয়া হবে।

এদিন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনবিএ বাস্কেটবলের ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, চলমান অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই গতকাল ইরান ও ইসরায়েল আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়েছিল। তবে পরে দুই পক্ষই হামলা বন্ধে সম্মত হয়েছে।

ট্রাম্প বলেন, “তারা একে-অপরের ওপর হামলা করছিল। কিন্তু আমার মাধ্যমে উভয়ই হামলা বন্ধে রাজি হয়েছে। আমরা একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে আছি। যেটি হবে ভালো খুবই ভালো চুক্তি। এরমাধ্যমে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।”

তিনি আরও বলেন, “চুক্তির সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি খুলে যাবে। আর চুক্তিটি আগামী দুই থেকে তিনদিনের মধ্যে হতে পারে।”

এদিকে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ৩৭ বার ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে থাকার কথা বলেছেন। তবে প্রত্যাশিত সেই চুক্তি এখনো সম্পন্ন হয়নি।

This post was viewed: 9

আরো পড়ুন