Ridge Bangla

পূর্বের তুলনায় কম খরচে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের অল মিডিয়া সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

সরকারের অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। উভয় বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এবারের সম্প্রচারস্বত্ব কিনতে মোট খরচ হচ্ছে ৭২ কোটি ৭০ লাখ টাকা। কোনো দরপত্র ছাড়াই সরাসরি ক্রয়প্রক্রিয়া পদ্ধতিতে (ডিপিএম) বিটিভির জন্য এই স্বত্ব কেনা হচ্ছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রচারস্বত্ব কিনতে বিটিভিকে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল। সেবার তমা কনস্ট্রাকশনের কাছ থেকে ৯৮ কোটি টাকায় স্বত্ব কিনতে হয়েছিল বিটিভির। সেই তুলনায় এবার খরচ কমছে প্রায় ২৫ কোটি টাকা।

এই চুক্তির ফলে দেশের ফুটবলপ্রেমীরা কোনো ঝামেলা ছাড়াই সরাসরি সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভির পর্দায় ২০২৬ বিশ্বকাপের সবগুলো ম্যাচ উপভোগ করতে পারবেন।

This post was viewed: 9

আরো পড়ুন