Skip to main content

Ridge Bangla

৪৮ ঘণ্টা পর সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে প্রায় ৪৮ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান করার পর অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ সেই ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি সোমবার (৮ জুন) সকালে নিশ্চিত করেছে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি।

বিজিবির তথ্য অনুযায়ী, রোববার রাত ৩টার পর বিএসএফ ওই ১১ জনকে সরিয়ে নেয়। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত ৬ জুন শুক্রবার ভোররাত ৩টার দিকে বিএসএফ ১১ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির দৃঢ়তায় সেই প্রচেষ্টা ব্যর্থ হলে তারা সীমান্তের শূন্যরেখায় আটকা পড়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও কয়েকজন শিশু থাকায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। তার দাবি, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

This post was viewed: 21

আরো পড়ুন