Ridge Bangla

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলার দাবি নাকচ করল ইরান

সৌদি আরবের আল-খার্জ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত এই ঘাঁটিটি প্রিন্স সুলতান বিমানঘাঁটি নামেও পরিচিত। সোমবার (৮ জুন) সকালে সেখানে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সতর্কতা জারির পর বিস্ফোরণের খবর পাওয়া যায়।

তবে সৌদি আরবে কোনো হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে ইরান।

দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরআইবিকে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন, “সৌদি আরব আল-খার্জ ঘাঁটিতে ইরান কোনো হামলা চালায়নি।”

এদিকে রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

এরপর সোমবার সকালে ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

এর কয়েক ঘণ্টা পর ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েল থেকে দূরবর্তী অবস্থানে থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।

ইসরায়েলের হিব্রু সংবাদমাধ্যমগুলোর দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে এবং এতে কেউ হতাহত হননি।

তবে সতর্কতার পর আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

This post was viewed: 5

আরো পড়ুন