Ridge Bangla

ইসরায়েলের ওপর নৌ-অবরোধের ঘোষণা দিল ইয়েমেনের হুতিরা

ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (৮ জুন) এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়ার পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

হুতিরা জানিয়েছে, লোহিত সাগর দিয়ে ইসরায়েলের মালিকানাধীন এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।

বিবৃতিতে গোষ্ঠীটি আরও জানায়, ইসরায়েল যদি সংঘাত বাড়ায়, তাহলে তারাও পাল্টা ব্যবস্থা নিয়ে সংঘাত আরও বাড়াবে।

হুতিরা বলেছে, ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের ওপর চলমান পরিস্থিতি তারা নীরবে দেখবে না।

বিবৃতিতে বলা হয়েছে, “ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জিহাদ ও প্রতিরোধ জোটের জনগণের ওপর যে অন্যায় অবরোধ চাপিয়ে দেওয়া হয়েছে, তার মুখে আমরা হাত গুটিয়ে বসে থাকব না।”

এর আগে রোববার রাত থেকে ইসরায়েল লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর মধ্যে ইয়েমেনের হুতিরাও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের দখলকৃত জাফফার গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন