Skip to main content

Ridge Bangla

ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

রোববার রাত থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর কয়েক দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এর ধারাবাহিকতায় আবারও নতুন হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মধ্যাঞ্চলের পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলেও সতর্কতামূলক সাইরেন সক্রিয় করা হয়েছে।

এর আগে রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

পরে সোমবার সকালে ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

এরপর পাল্টা জবাবে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর এক ঘণ্টার মধ্যেই ইরান থেকেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।

This post was viewed: 18

আরো পড়ুন