Skip to main content

Ridge Bangla

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ ছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলে ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে।

ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে জানিয়েছে, উপকূলীয় এলাকায় বিপজ্জনক ঢেউ আঘাত হানতে পারে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় উপকূলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো অপেক্ষা না করে সবাইকে নিরাপদ স্থানে চলে যেতে হবে। মিন্দানাওয়ের কয়েকটি উপকূলীয় এলাকায় ইতোমধ্যে প্রভাব দেখা দিতে শুরু করেছে বলেও জানান তিনি।

জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও জনগণকে সুনামি সতর্কতা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উঁচু স্থানে যাওয়ার নির্দেশনা দেওয়া হলে সবাইকে তা মেনে চলতে হবে।

This post was viewed: 22

আরো পড়ুন