Ridge Bangla

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভুটানে উৎপত্তি হওয়া মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। রোববার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে, যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৪৩২ কিলোমিটার উত্তরে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, উৎপত্তিস্থল তুলনামূলকভাবে দূরে হলেও এর মাত্রা উল্লেখযোগ্য হওয়ায় বাংলাদেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন