Skip to main content

Ridge Bangla

আল-মুসলিম গ্রুপের তিন কারখানায় ১ হাজার ৮৬৮ শ্রমিক ছাঁটাই

ব্যবসায়িক মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ার কারণে সাভারে আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে মোট ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শ্রম আইনের ২০ ধারার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান জানান, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে উলাইলের একেএম নিটওয়্যার লিমিটেড থেকে ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনির প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার থেকে ৫২৯ জন এবং আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ জন রয়েছেন। তিনি দাবি করেন, নিয়ম অনুযায়ী ছাঁটাই হওয়া শ্রমিকদের সব পাওনা ও বকেয়া পরিশোধ করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উলাইল ও রেডিও কলোনি এলাকার কারখানাগুলোর সামনে ছাঁটাই হওয়া অনেক শ্রমিককে অবস্থান করতে দেখা যায়। এ সময় তারা অভিযোগ করেন, ছাঁটাইয়ের ক্ষেত্রে শ্রম আইনের বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

তবে কারখানা কর্তৃপক্ষ ব্যবসায়িক সংকট ও ক্রয়াদেশ হ্রাসকেই এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।

This post was viewed: 17

আরো পড়ুন