Skip to main content

Ridge Bangla

বিদ্যুতের দাম বাড়লেও ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুতের মূল্য সমন্বয়ের পরও সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের দুর্নীতি, চুরি ও অর্থপাচারের প্রভাব এখনো বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে।

শনিবার (৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে মূল্যবৃদ্ধির চাপ থেকে দেশের ৬৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে। তবে দীর্ঘদিনের দুর্নীতির চক্র থেকে পুরোপুরি বেরিয়ে আসতে সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে উপস্থিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ালেও সরকারের অনুরোধে নিম্ন আয়ের গ্রাহকদের কথা বিবেচনা করে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন