Skip to main content

Ridge Bangla

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল বেআইনি: শিশির মনির

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো নোটিশকে আইনসম্মত নয় বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শনিবার (৬ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ নোটিশের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে সাময়িকভাবে বরখাস্তের পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের মধ্যে হওয়া সমঝোতা প্রসঙ্গে শিশির মনির জানান, উভয় পক্ষই প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত রাখতে আগ্রহী। তবে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবারগুলো।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দীর্ঘমেয়াদে থাকার অঙ্গীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের কোনো সদস্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলে তাকে চাকরির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালে ভেন্টিলেশন সমস্যার কারণে ছয় শিশুর মৃত্যু হয়।

This post was viewed: 16

আরো পড়ুন