বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। এতে উভয় পক্ষ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন।
উল্লেখ্য, সরকারি সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এরপর গতকাল শুক্রবার তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গেও বৈঠকে মিলিত হন।
বাংলাদেশে আসার আগে তিনি ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করেন। তার এই সফরকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে।