Ridge Bangla

১০ বছর পর সাফ নারী ফুটবলের ফাইনালে আবারও বাংলাদেশ–ভারত মুখোমুখি

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। বুধবার (৩ জুন) দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। একই দিনে নেপালকে ২–১ গোলে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠে বাংলাদেশ নারী দল।

ফলে দীর্ঘ ১০ বছর পর সাফের ফাইনালে আবারও দেখা হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের। সর্বশেষ ২০১৬ আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত, যেখানে জয় পেয়েছিল ভারত।

ভারতের গোয়ায় অনুষ্ঠিত চলমান আসরে শুরু থেকেই উভয় দলই শক্ত অবস্থানে ছিল। গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হয়ে ভারত ৩–০ ব্যবধানে জয় পায়। তবে সেই হার কাটিয়ে সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় বাংলাদেশ, নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে তারা।

অন্যদিকে, ভুটানের বিপক্ষে কঠিন লড়াইয়ের ম্যাচে একমাত্র গোলেই জয় পায় স্বাগতিক ভারত। ম্যাচজুড়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয় সানফিদা ননগ্রুমের করা গোলটি।

আগামী ৬ জুন জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল।

This post was viewed: 5

আরো পড়ুন