Ridge Bangla

দেশে হামে মৃত্যু ৬০০ ছাড়াল, উদ্বেগ বাড়ছে

দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে।

একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহভাজন হাম নিয়ে প্রাণ হারিয়েছেন ৫১১ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬০১।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ১৯১ জনে পৌঁছেছে। পাশাপাশি সন্দেহভাজন হাম আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৫৭২ জন।

এদিকে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬০ হাজার ১৫৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।

This post was viewed: 10

আরো পড়ুন