Skip to main content

Ridge Bangla

কক্সবাজার সৈকতের সব অস্থায়ী ব্যবসায়িক কার্ড বাতিল

কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে অস্থায়ী ব্যবসা পরিচালনার জন্য জেলা প্রশাসনের দেওয়া সব কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন কোনো কার্ড ইস্যু বা বিদ্যমান কার্ড নবায়ন না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের মতে, চুক্তির শর্ত লঙ্ঘন করে সৈকতের বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনা জেলা প্রশাসক কার্যালয়ের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানানো হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন এলাকায় বালিয়াড়ি দখল করে সহস্রাধিক দোকান ও অস্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৯ মার্চ অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক সপ্তাহের মধ্যে সৈকতের সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন।

এর ধারাবাহিকতায় ১২ মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে অবৈধভাবে নির্মিত ৯৩০টি দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

This post was viewed: 23

আরো পড়ুন