রংপুরের পীরগাছা উপজেলায় বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘাটারী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো দিঘাটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল আবিদ। বুধবার সকালে দুই শিশু একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। কিছু সময় পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখতে পান।
This post was viewed: 9