Skip to main content

Ridge Bangla

আবারও যুদ্ধবিরতিতে রাজি লেবানন ও ইসরায়েল

নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। ওয়াশিংটনে দুই পক্ষের আলোচনার পর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিরতি বাস্তবায়নে বৈরুত ও তেলআবিব যৌথভাবে সম্মতি দিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, হামলা পুরোপুরি বন্ধ করে দক্ষিণ লিতানি নদী এলাকা থেকে নিজেদের সব সদস্য সরিয়ে নেবে হিজবুল্লাহ। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে সরিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে লেবাননের সশস্ত্র বাহিনী।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে মার্চে দক্ষিণ লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর জবাবে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই সংঘাতে এক হাজারের বেশি লেবাননি নিহত হয়েছেন।

This post was viewed: 35

আরো পড়ুন