Ridge Bangla

ইরানে সামরিক হামলার ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক হামলা চালানোর প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত রাখার কথা বলা হয়েছে। খবর বিবিসির।

বুধবার (৩ জুন) প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের উত্থাপন করা ওয়ার পাওয়ারস প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে অনুমোদন পায়। ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের পক্ষে অবস্থান নেন।

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার এটি চতুর্থ উদ্যোগ। সমালোচকদের দাবি, কংগ্রেসের অনুমতি ছাড়াই এই যুদ্ধ পরিচালনা করা হয়েছে।

তবে প্রস্তাবটি আইনে রূপ নেওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। কারণ এটি কার্যকর করতে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটের অনুমোদন প্রয়োজন হবে, যেখানে দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে প্রস্তাবটিতে ভেটো দিতে পারবেন। সেক্ষেত্রে ভেটো বাতিল করতে প্রতিনিধি পরিষদ ও সিনেট- উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হবে।

এর আগেও কয়েক দফায় প্রতিনিধি পরিষদে ওয়ার পাওয়ারস প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তবে সেগুলো পূর্ণাঙ্গ ভোটাভুটি পর্যন্ত যায়নি।

This post was viewed: 5

আরো পড়ুন