Skip to main content

Ridge Bangla

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ গরুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমিতে থাকা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে সেখানে বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছিল। ওই ঝুঁকিপূর্ণ খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এতে ঘটনাস্থলেই পাঁচটি গরুর মৃত্যু হয়। তবে স্থানীয়দের সতর্কতার কারণে আরও কয়েকটি গরু দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা খুঁটি সরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

This post was viewed: 50

আরো পড়ুন