Ridge Bangla

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন।

স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া ভোটগ্রহণে ১৯০টি সদস্য রাষ্ট্র অংশ নেয়। এতে ড. খলিলুর রহমান ৯৯টি ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস কাকোরিসের পক্ষে ভোট পড়ে ৯১টি।

নির্বাচিত হওয়ার ফলে আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান। তিনি অধিবেশনের কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করবেন।

এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের কোনো প্রতিনিধি নির্বাচিত হলেন।

এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

কূটনৈতিক মহলে এই নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

This post was viewed: 8

আরো পড়ুন