ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দিনিপ্রোসহ দেশটির বেশ কয়েকটি শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।
মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এই হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
মূলত গত সপ্তাহে রুশ-নিয়ন্ত্রিত লুহানেস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার ঘটনায় কিয়েভে ধারাবাহিক হামলার হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। যদিও ইউক্রেন সেই ছাত্রাবাস হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশ দুটির মধ্যে সংঘাতের তীব্রতা বাড়লেও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি দুই পক্ষই অস্বীকার করে আসছে।
This post was viewed: 7