Skip to main content

Ridge Bangla

ভারতের কাছে ৩-০ গোলে হেরে রানার্সআপ বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ভারতের আক্রমণাত্মক ফুটবলের সামনে টিকতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে গোলের সামনে আনিকা রানিয়া সিদ্দিকী সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় ভারত।

আক্রমণের ধারাবাহিকতায় প্রথমার্ধে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিকরা এগিয়ে যায়। বিরতির পরও ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে সুরমা জান্নাতের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে ভারত। শেষ দিকে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে স্বাগতিক দল।

এই পরাজয়ের ফলে ‘বি’ গ্রুপে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে নেপাল। ভুটান গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।

আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শক্তিশালী নেপাল। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।

This post was viewed: 45

আরো পড়ুন