Ridge Bangla

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে উত্তেজনা, আটক ২৬ জন

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডিতে ২৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুন) সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মাগরিবের পর তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, […]

সৌদি আরবে আরও ৪ বাংলাদেশি হাজির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৪১ জন

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও চারজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবের মক্কা ও মদিনায় মোট ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, মৃত ৪১ হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের […]

এমপি হান্নান মাসউদকে ঘিরে ফেরি ছাড়তে বিলম্বের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় নলচিরা-চেয়ারম্যানঘাট নৌপথে চলাচলকারী ‘মহানন্দা’ ফেরি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা বিলম্বে ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের জন্য ফেরিটি দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল, ফলে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। রোববার সন্ধ্যায় নলচিরা ঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫টা ৪৫ মিনিটে ফেরিটি […]

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে উগান্ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত সেনাসদস্য মো. মহিউদ্দিন চপল ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। সেনাবাহিনীতে তিনি সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই […]

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশেরও বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-লেবানন সংঘাত আরও তীব্র হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সোমবার (১ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৭ ডলার বা ২ দশমিক ৭১ শতাংশ […]

সীতাকুণ্ডে চতুর্মুখী সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস, ড্রামট্রাক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মধ্যে ভয়াবহ চতুর্মুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন জারিয়া বেগম (৪৫)। তিনি সীতাকুণ্ডের স্থানীয় বাসিন্দা জহুরুল আলমের স্ত্রী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের […]

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে বলে জানা গেছে। সোমবার (১ জুন) সকালে রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে একদল গ্রাহক নতুন চেয়ারম্যানের নিয়োগ […]

মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদক পাচ্ছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

আফ্রিকার আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁদের এই সম্মাননা দেবেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পদকপ্রাপ্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, […]

মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-তালতলা সড়কের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)। জানা গেছে, রাজগঞ্জ বাজার থেকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন […]

কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পিয়ারপুর এলাকার রহমত মণ্ডলের ছেলে মো. ফুরকান কসাই (৫৫), হাজেদ্দিনের ছেলে মো. এছেম (৫০) এবং আতর আলী কবিরাজের ছেলে মো. ফিরোজ (৪৮)। ঘটনার পর স্থানীয়রা […]

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ ছাড়লেন দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) ঈদুল আজহার ছুটি শেষে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন দীপেন দেওয়ান। স্বাস্থ্যগত কারণেই তিনি মন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের […]

তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, খোলা থাকছে করমজল

সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আজ সোমবার (১ জুন) থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত বনের অভ্যন্তরে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এ সময়ে জেলে, মৌয়াল, বাওয়ালি, গোলপাতা সংগ্রহকারীসহ দেশি-বিদেশি কোনো পর্যটকই সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জুন থেকে আগস্ট পর্যন্ত সময়টি সুন্দরবনের মাছ, চিংড়ি, কাঁকড়া, সরীসৃপ, পাখি […]

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে বিস্ফোরণে নিহত অন্তত ৫৫

মিয়ানমারের শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউং টাট গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। চীনা সীমান্তসংলগ্ন গ্রামটি বর্তমানে বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) নিয়ন্ত্রণে রয়েছে। গোষ্ঠীটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে খনির কাজে ব্যবহারের জন্য মজুত […]

মে মাসে মব সহিংসতায় নিহতের সংখ্যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ: এমএসএফ

দেশে মব সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে মব সহিংসতায় ৩২ জন নিহত হয়েছেন, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। রোববার (৩১ মে) প্রকাশিত মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে সংগঠনটি জানায়, চলতি বছরের জানুয়ারিতে ২১ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৯ জন এবং এপ্রিলে ২১ […]

ঈদযাত্রায় সড়কে ঝরল ৩৭ প্রাণ, ছয় দিনে আহত অন্তত ৯০

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে ঘিরে দেশের সড়ক ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ার সঙ্গে বৃদ্ধি পেয়েছে দুর্ঘটনার সংখ্যাও। গত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত ছয় দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে গোপালগঞ্জের […]

আবারও বাড়ল পেট্রোল-অকটেনের দাম

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য আবারও সমন্বয় করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন এ দাম আজ ১ জুন থেকে কার্যকর হয়েছে। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য […]

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য শিগগিরই বাংলাদেশ সফরে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একটি প্রতিনিধিদল। রোববার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছাতে পারে। সফরকালে তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে […]

স্বাস্থ্য পরীক্ষায় সুস্থ ট্রাম্প: হোয়াইট হাউস

সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শারীরিকভাবে সুস্থ ও চমৎকার অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্টের চিকিৎসক নৌবাহিনীর ক্যাপ্টেন শন বারবাবেলা পরীক্ষার ফলাফল প্রকাশ করে এ তথ্য জানান। রোববার (৩১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের হৃদ্যন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র এবং সামগ্রিক শারীরিক সক্ষমতা স্বাভাবিক ও শক্তিশালী রয়েছে। চিকিৎসা প্রতিবেদনে উল্লেখ করা […]

ফ্রিজের ব্যবহারে সতর্কতামূলক পরামর্শ

গ্রীষ্মকাল কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় এখনো ঘন ঘন লোডশেডিং দেখা যায়। বিদ্যুৎ চলে যাওয়ার পর অনেকেই আবার ফিরে আসার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে ফ্রিজ চালু করেন। বিশেষজ্ঞদের মতে, এই একটি ভুলই দীর্ঘমেয়াদে ফ্রিজের কম্প্রেসারের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তারা বলছেন, লোডশেডিংয়ের পর বিদ্যুৎ ফিরে আসার সঙ্গে সঙ্গেই ফ্রিজ চালু করা ঠিক নয়। […]

ইরাকের উত্তরাঞ্চলে আইআরজিসির অভিযান

ইরাকের উত্তরাঞ্চলে অবস্থানরত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (৩১ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি বিমান ও স্থল হামলার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করছে। তবে অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নিরাপত্তা […]