Ridge Bangla

ঈদের ছুটি শেষে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার টানা ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেন এবং দিনের নির্ধারিত সরকারি কর্মসূচিতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সচিবালয়ে পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টার দিকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এছাড়া দিনের বাকি সময়েও প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন তিনি।

এসব বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পরে দেশের ওষুধ শিল্পের উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে ফার্মাসিউটিক্যালস খাতসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

This post was viewed: 8

আরো পড়ুন