Ridge Bangla

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ ছাড়লেন দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) ঈদুল আজহার ছুটি শেষে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন দীপেন দেওয়ান। স্বাস্থ্যগত কারণেই তিনি মন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের ফলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

তার মেয়াদকাল স্বল্প হলেও পার্বত্য অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং শান্তি-স্থিতিশীলতা রক্ষায় বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত ছিলেন।

বর্তমানে মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পদত্যাগের পর মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন নিয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

This post was viewed: 8

আরো পড়ুন