মিয়ানমারের শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউং টাট গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
চীনা সীমান্তসংলগ্ন গ্রামটি বর্তমানে বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) নিয়ন্ত্রণে রয়েছে।
গোষ্ঠীটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে খনির কাজে ব্যবহারের জন্য মজুত রাখা উপকরণের আকস্মিক বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরপরই গ্রামটির আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে টিএনএলএ জানিয়েছে, এটি একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ।
উল্লেখ্য, টিএনএলএ মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইরত শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি।
This post was viewed: 10