দেশে মব সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে মব সহিংসতায় ৩২ জন নিহত হয়েছেন, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
রোববার (৩১ মে) প্রকাশিত মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে সংগঠনটি জানায়, চলতি বছরের জানুয়ারিতে ২১ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৯ জন এবং এপ্রিলে ২১ জন মব সহিংসতায় প্রাণ হারান। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে মবের শিকার হয়ে নিহতের সংখ্যা ছিল ১০ জন।
প্রতিবেদনে বলা হয়, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ার ফলে সামাজিক বিরোধগুলো ক্রমেই সহিংস রূপ নিচ্ছে।
এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মব সহিংসতার শিকার হচ্ছেন, যা রাষ্ট্রীয় কর্তৃত্ব ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করছে।
This post was viewed: 9