পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে ঘিরে দেশের সড়ক ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ার সঙ্গে বৃদ্ধি পেয়েছে দুর্ঘটনার সংখ্যাও। গত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত ছয় দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে গোপালগঞ্জের বেদগ্রামে। সেখানে একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন প্রাণ হারান।
এ ছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় নেত্রকোনায় পাঁচজন ও ফরিদপুরে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য বলছে, ঈদকে কেন্দ্র করে বাড়তি যান চলাচলের কারণে মহাসড়কগুলোতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। ফলে উৎসবমুখর যাত্রার মধ্যেই সড়কগুলোতে প্রাণহানির এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে।
This post was viewed: 9