Skip to main content

Ridge Bangla

স্বাস্থ্য পরীক্ষায় সুস্থ ট্রাম্প: হোয়াইট হাউস

সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শারীরিকভাবে সুস্থ ও চমৎকার অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্টের চিকিৎসক নৌবাহিনীর ক্যাপ্টেন শন বারবাবেলা পরীক্ষার ফলাফল প্রকাশ করে এ তথ্য জানান।

রোববার (৩১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের হৃদ্যন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র এবং সামগ্রিক শারীরিক সক্ষমতা স্বাভাবিক ও শক্তিশালী রয়েছে।

চিকিৎসা প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী মাসে ৮০ বছরে পা দিতে যাওয়া ট্রাম্পের ওজন বর্তমানে ২৩৮ পাউন্ড। তার রক্তচাপ ১০৫/৭১ এবং বিশ্রামকালীন হৃদস্পন্দন প্রতি মিনিটে ৭৩ বার।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে তিনি অ্যাসপিরিন, রোসুভাস্টাটিন ও এজেটিমাইব সেবন করছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। পরীক্ষা শেষে সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, তার সব পরীক্ষার ফলাফল ছিল ‘নিখুঁত’।

This post was viewed: 42

আরো পড়ুন