Ridge Bangla

ইরাকের উত্তরাঞ্চলে আইআরজিসির অভিযান

ইরাকের উত্তরাঞ্চলে অবস্থানরত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (৩১ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি বিমান ও স্থল হামলার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করছে। তবে অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

নিরাপত্তা ও কৌশলগত কারণে কোন কোন গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিংবা ইরাকের ঠিক কোন এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে, সে সম্পর্কেও কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

This post was viewed: 10

আরো পড়ুন