Ridge Bangla

সমঝোতা না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ

ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, প্রয়োজন হলে হামলা চালানোর সক্ষমতা ওয়াশিংটনের রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ দেওয়া বক্তব্যে হেগসেথ এ মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন দীর্ঘদিনের মতপার্থক্য দূর করে একটি সমঝোতায় পৌঁছাতে মার্কিন ও ইরানি কূটনীতিকরা আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বিশ্লেষকদের মতে, আলোচনায় অগ্রগতি না হলে সামরিক বিকল্প এখনও বিবেচনায় রয়েছে- এমন বার্তা দিতেই ইরানের প্রতি চাপ বজায় রাখার কৌশল হিসেবে এ মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান-সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তিনি হোয়াইট হাউসের নিরাপদ কক্ষে বৈঠক করবেন। প্রস্তাবে গত এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন