Ridge Bangla

দেশ গড়ার দায়িত্ব সবার, পরিচ্ছন্নতা ও সচেতনতায় এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশকে এগিয়ে নিতে এবং একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ কোনো ব্যক্তি, পরিবার, রাজনৈতিক দল বা সরকারের একার সম্পত্তি নয়; এটি দেশের কোটি মানুষের। তাই দেশ গঠনের দায়িত্বও সবার। শনিবার (৩০ মে) রাজধানীর জুরাইনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি […]

প্যারিসের মেয়রের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, ‘সোশ্যাল বিজনেস ডে’ উদযাপনের পরিকল্পনা

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের নবনির্বাচিত মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার। গত শুক্রবার প্যারিস সিটি হলে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার প্রসার ঘটাতে প্রতিবছর ‘সোশ্যাল বিজনেস ডে’ উদযাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে ফ্রান্স, বিশেষ করে প্যারিসে সামাজিক ব্যবসার বিকাশ এবং এ খাতে শহরটির ভূমিকা তুলে ধরা হয়। এছাড়া সাবেক মেয়র আননে […]

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান: ভারতীয় হাইকমিশন

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এক বিবৃতিতে জিয়াউর রহমানকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে তাঁর অবদানকে স্মরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, বাংলাদেশের জনগণ যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর […]

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন […]

আদ্-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও ক্যামেরাপারসনদের ওপর হামলার অভিযোগ উঠেছে হাসপাতালটির কর্মীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটে। সাংবাদিকদের অভিযোগ, শিশু মৃত্যুর ঘটনার ফলোআপ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তারা হাসপাতালে গেলে কর্তৃপক্ষের নির্দেশে প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া […]

অসহায়দের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু দলীয় কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ না থেকে ব্যক্তিগত উদ্যোগেও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত। শনিবার (৩০ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ […]

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৮৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩০ […]

হাওর ভ্রমণে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ পর্যটক

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়ে তামিম আহমেদ (১৬) নামে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ তামিম আহমেদ ধর্মপাশা উপজেলার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টেকেরঘাট এলাকা থেকে ৫০-৬০ জন পর্যটক নিয়ে একটি নৌকা টাঙ্গুয়ার […]

অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে: ত্রাণমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার (৩০ মে) দুপুরে স্থানীয় রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে তিনি অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত […]

সমঝোতা না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ

ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, প্রয়োজন হলে হামলা চালানোর সক্ষমতা ওয়াশিংটনের রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ দেওয়া বক্তব্যে হেগসেথ এ মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন […]

অপারেশন সিঁদুর ২.০-এর জন্য প্রস্তুত ভারতীয় বাহিনী: সেনাপ্রধান

যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, প্রয়োজন হলে অপারেশন সিঁদুরের পরবর্তী ধাপ ‘অপারেশন সিঁদুর ২.০’ পরিচালনার সক্ষমতা ভারতের তিন বাহিনীর রয়েছে। শনিবার (৩০ মে) পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জেনারেল […]

হজ শেষে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। হজ-পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরব থেকে ফিরতি প্রথম ফ্লাইট শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে। এতে হজযাত্রীদের দেশে ফেরার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফিরে আসা […]

শহীদ জিয়ার আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে উন্নয়ন ও অগ্রগতির পথকে আরও শক্তিশালী করতে হবে। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের […]

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে গিয়ে তিনি ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী দলের কেন্দ্রীয় […]

চামড়া খাতে ১২ বিলিয়ন ডলারের রপ্তানির সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

চামড়া শিল্পে সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বাংলাদেশ বছরে ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি আয় করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শুক্রবার সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তরের […]

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

নিজেদের আকাশসীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার (২৮ মে) ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে সামরিক সূত্রের বরাতে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশসীমায় ভূমি থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ড্রোনটি শনাক্ত করার পর ভূপাতিত করা হয়। জাম কাউন্টির গভর্নর মাসউদ তানগেস্তানি ড্রোন […]

চট্টগ্রামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়ায় মো. সেলিম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন। পরে খতিরহাট এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈলকে গ্রেপ্তার […]

মাদক কেনাবেচা নিয়ে সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার ছুটুন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার একটি ঘটনাকে কেন্দ্র […]

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির ভাষ্য অনুযায়ী, […]