Ridge Bangla

ইরানে আটক থাকা ১০ ভারতীয় নাবিকের মুক্তি

ইরানে আটক থাকা ১০ ভারতীয় নাবিককে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের শিপিং কর্তৃপক্ষ। দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর তারা মুক্তি পেয়ে নিরাপদে পরিবারের কাছে ফিরে গেছেন।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিংয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে এমভি হারবার ফিনিক্স নামের একটি তেলবাহী জাহাজ জাস্ক বন্দরের কাছে আটক করে নাবিকদের গ্রেপ্তার এবং কারাবন্দি করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তি পাওয়া নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের জ্বালানি ও কূটনৈতিক সম্পর্ক থাকলেও দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে।

This post was viewed: 7

আরো পড়ুন