Ridge Bangla

রাজধানীতে হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুদের বয়স আনুমানিক এক থেকে দুই দিন। তারা সবাই হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল। ওই কক্ষে মোট ১১ জন মা […]

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পেলেন দুস্থরা

পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে ১৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা […]

যানবাহনের বাড়তি চাপ: যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৪ কোটি টাকার টোল আদায়

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত বাড়ায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। এ সময়ে সেতু দিয়ে মোট ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা। বুধবার (২৭ মে) সকালে এ তথ্য জানিয়েছেন যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ […]

ইরানে আটক থাকা ১০ ভারতীয় নাবিকের মুক্তি

ইরানে আটক থাকা ১০ ভারতীয় নাবিককে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের শিপিং কর্তৃপক্ষ। দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর তারা মুক্তি পেয়ে নিরাপদে পরিবারের কাছে ফিরে গেছেন। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিংয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে এমভি হারবার ফিনিক্স নামের একটি তেলবাহী জাহাজ জাস্ক বন্দরের কাছে আটক করে নাবিকদের গ্রেপ্তার এবং কারাবন্দি করা হয়। কর্তৃপক্ষ […]

দ্বিতীয় রিফাইনারির ব্যয় ৩১ হাজার কোটি টাকা

সরকারি অর্থায়নে দেশের দ্বিতীয় তেল শোধনাগার স্থাপনের উদ্যোগে নতুন অগ্রগতি হয়েছে। ইস্টার্ন রিফাইনারি-২ প্রকল্পের নথিপত্র প্রস্তুত, টেন্ডার প্রক্রিয়া শুরু এবং অন্যান্য কার্যক্রম তদারকির জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৪২ দিনের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। প্রথমে সম্ভাব্য পরামর্শক প্রতিষ্ঠানের একটি প্রাথমিক তালিকা তৈরি করা […]

৪০ দেশের নাগরিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

পর্যটন খাতকে আরও গতিশীল করতে ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু করেছে শ্রীলঙ্কা। সোমবার (২৫ মে) থেকে কার্যকর হওয়া এই উদ্যোগের আওতায় নির্ধারিত দেশের ভ্রমণকারীরা অন-অ্যারাইভাল ফ্রি ভিসা পাবেন ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রটিতে। দেশটির ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় ভিসা সুবিধা দেওয়া হলেও, ভ্রমণের আগে পর্যটকদের অনলাইনে অনুমোদন নিতে হবে। […]

সুদানে ড্রোন হামলায় নিহত ১৪

সুদানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর আল-টিনায় ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই নারী। জানা গেছে, সোমবার স্থানীয় একটি বাজারে খাবার ও চা বিক্রি করছিলেন কয়েকজন নারী ব্যবসায়ী। এ সময় হঠাৎ সেখানে ড্রোন হামলা চালানো হলে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে। সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত ও আহতের […]

চীন-পাকিস্তানের ১২২ কোটি ডলারের চুক্তি সই

চীন ও পাকিস্তানের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প এবং স্মার্ট প্রযুক্তি খাতে প্রায় ১২২ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের চলমান চার দিনের চীন সফরে রাজধানী বেইজিংয়ে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, জলবায়ু, শিক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতেও একাধিক সহযোগিতা […]

বাংলাদেশি তৃতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্মি

দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশের কোনো নারী পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন। বুধবার (২৭ মে) ভোরে পর্বতারোহী নুরুন্নাহার নিম্মি এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা উড়ান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)। জানা গেছে, নেপালের এইটকে এক্সপেডিশনের একজন শেরপার সহায়তায় নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে তিনি শিখরে পৌঁছান। গত […]

প্রকাশ্যে ট্রাম্পের আহ্বান নাকচ সৌদি-পাকিস্তানের

পাকিস্তান ও সৌদি আরব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা প্রকাশ্যে নাকচ করেছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে দুই দেশের অবস্থান স্পষ্ট হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা গেছে, সৌদি আরব তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থান থেকে সরে আসেনি। দেশটির নীতি অনুযায়ী, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র […]