Skip to main content

Ridge Bangla

সংসদের দক্ষিণ প্লাজায় হবে পবিত্র ঈদুল আজহার জামাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে আয়োজিত এ জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে জামাতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজন হলে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

This post was viewed: 20

আরো পড়ুন