Skip to main content

Ridge Bangla

টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকছে সিএনজি স্টেশন

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগের সাত দিন এবং পরের পাঁচ দিন, অর্থাৎ ২১ মে থেকে ২ জুন […]

সংসদের দক্ষিণ প্লাজায় হবে পবিত্র ঈদুল আজহার জামাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে আয়োজিত এ জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে জামাতে […]

জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সমন্বিত প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি সমন্বিত প্রশিক্ষণকেন্দ্র বা হাব নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৬ মে) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, যৌথ অভিযানে এলাকাটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন দাগি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে […]

হাসপাতালে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাইমস অব ইসরাইলের বরাতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৫ মে) রাতে জেরুজালেমের হাদাসা আইন কেরেম হাসপাতালে ভর্তি হয়ে তিনি দাঁতের চিকিৎসা নিচ্ছেন। ৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচনা চলছে। গত মাসে জানা যায়, কিছু মাস আগে তিনি সফলভাবে প্রোস্টেট […]

হামলার পর কড়া হুঁশিয়ারি দিল ইরান

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন স্থাপনে ব্যবহৃত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এর প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক আগ্রাসন হলে তার জবাব আগের তুলনায় আরও কঠোর ও ধ্বংসাত্মক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক […]

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

দেশজুড়ে বিরূপ আবহাওয়ার প্রভাবে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল স্থগিত করা হয়। ঘাট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার […]

জামালপুরের পশুর হাটে মহিষের আক্রমণে দুজনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে আহত দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশুর হাটে এ ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) এবং […]