Ridge Bangla

হামলার পর কড়া হুঁশিয়ারি দিল ইরান

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন স্থাপনে ব্যবহৃত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এর প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক আগ্রাসন হলে তার জবাব আগের তুলনায় আরও কঠোর ও ধ্বংসাত্মক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেকারচি জানিয়েছেন, সম্ভাব্য পাল্টা হামলা শুধু আঞ্চলিক পরিসরে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আরও বিস্তৃত হবে।

মঙ্গলবার (২৬ মে) ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নতুন করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে ইরানের জবাব হবে আরও শক্তিশালী এবং ব্যাপক।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন