Ridge Bangla

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

নিজেদের আকাশসীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার (২৮ মে) ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে সামরিক সূত্রের বরাতে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশসীমায় ভূমি থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ড্রোনটি শনাক্ত করার পর ভূপাতিত করা হয়। জাম কাউন্টির গভর্নর মাসউদ তানগেস্তানি ড্রোন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনার পর ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অভিযান পরিচালনাকালে বুশেহর প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে ভূপাতিত হওয়া ড্রোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তেহরান।

এ ছাড়া হরমুজ প্রণালির কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে ইরানের বিভিন্ন গণমাধ্যমের বরাতে। তারা উল্লেখ করেছে, অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে চারটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী।

This post was viewed: 5

আরো পড়ুন