Ridge Bangla

দেশ গড়ার দায়িত্ব সবার, পরিচ্ছন্নতা ও সচেতনতায় এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশকে এগিয়ে নিতে এবং একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ কোনো ব্যক্তি, পরিবার, রাজনৈতিক দল বা সরকারের একার সম্পত্তি নয়; এটি দেশের কোটি মানুষের। তাই দেশ গঠনের দায়িত্বও সবার।

শনিবার (৩০ মে) রাজধানীর জুরাইনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নাগরিক সচেতনতা ছাড়া কোনো শহর বা দেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। মানুষ যদি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলে, তাহলে শহর পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হবে। এতে পরিচ্ছন্নতাকর্মীদের কষ্টও কমবে এবং নাগরিকরা একটি স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারবেন।

তিনি আরও বলেন, উন্নত দেশের পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখে অনেকেরই ভালো লাগে। কিন্তু সেসব দেশের নাগরিকরাও পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তাই পরিচ্ছন্ন শহর গড়তে কাউকে মন্ত্রী, এমপি বা জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন নেই; একজন সচেতন নাগরিক হিসেবেই গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

This post was viewed: 10

আরো পড়ুন