Ridge Bangla

হাসপাতালে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাইমস অব ইসরাইলের বরাতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৫ মে) রাতে জেরুজালেমের হাদাসা আইন কেরেম হাসপাতালে ভর্তি হয়ে তিনি দাঁতের চিকিৎসা নিচ্ছেন।

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচনা চলছে।

গত মাসে জানা যায়, কিছু মাস আগে তিনি সফলভাবে প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা সম্পন্ন করেছেন। খবরটি দেরিতে প্রকাশ করায় সে সময় তার ভাষ্য ছিল, ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এ তথ্য আগেই প্রকাশ করা হলে তা অপপ্রচারে ব্যবহৃত হতে পারত।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের জুলাইয়ে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালের মার্চে হার্নিয়া এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণে অস্ত্রোপচার করা হয়েছিল।

This post was viewed: 7

আরো পড়ুন