Ridge Bangla

চীন-পাকিস্তানের ১২২ কোটি ডলারের চুক্তি সই

চীন ও পাকিস্তানের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প এবং স্মার্ট প্রযুক্তি খাতে প্রায় ১২২ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের চলমান চার দিনের চীন সফরে রাজধানী বেইজিংয়ে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, জলবায়ু, শিক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতেও একাধিক সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়েছে। বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগ চীন-পাকিস্তানের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

বৈঠকে শি জিনপিং বলেন, বৈশ্বিক পরিস্থিতি যাই হোক না কেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে চীন সবসময় গুরুত্ব দেবে। তিনি পাকিস্তানকে চীনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও উল্লেখ করেন।

জবাবে শেহবাজ শরীফ চীন ও পাকিস্তানের সম্পর্ককে ‘আয়রন ব্রাদার’ হিসেবে বর্ণনা করে বলেন, দুই দেশের সম্পর্কের কোনো তুলনা নেই। বৈঠকে ইরান সংকট নিরসনে পাকিস্তানের শান্তি উদ্যোগেরও প্রশংসা করেছে চীন।

This post was viewed: 9

আরো পড়ুন