Ridge Bangla

অপারেশন সিঁদুর ২.০-এর জন্য প্রস্তুত ভারতীয় বাহিনী: সেনাপ্রধান

যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, প্রয়োজন হলে অপারেশন সিঁদুরের পরবর্তী ধাপ ‘অপারেশন সিঁদুর ২.০’ পরিচালনার সক্ষমতা ভারতের তিন বাহিনীর রয়েছে।

শনিবার (৩০ মে) পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জেনারেল দ্বিবেদী বলেন, বর্তমানে যুদ্ধবিরতির মতো পরিস্থিতি থাকলেও অপারেশন সিঁদুর এখনও চলমান। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী উচ্চ সতর্কাবস্থায় থেকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি জোরদার করছে।

তিনি আরও জানান, আধুনিক যুদ্ধের বহুমাত্রিক চাহিদা মোকাবিলায় তিন বাহিনীর মধ্যে সমন্বয় ও যৌথ সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে পাহলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত।

This post was viewed: 7

আরো পড়ুন