Skip to main content

Ridge Bangla

ভাষানটেকে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর ভাষানটেকে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম জানান, শনিবার (২৩ মে) রাতে মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেফতার করা হয় এবং আজ রোববার (২৪ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত হোসেন বরিশালের গৌরনদী ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি ভাষানটেক এলাকায় বসবাস করছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি গত দুই-তিন দিন ধরে যৌনাঙ্গে ব্যথায় কান্নাকাটি করছিল। শনিবার রাতে সে তার পরিবারকে জানায় যে, গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যার দিকে ঘরের সামনে খেলার সময় হোসেন তাকে ঘরে ডেকে নেয়। এরপর রুমের দরজা বন্ধ করে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এই ঘটনার প্রেক্ষিতে শনিবার রাত ১২টার দিকে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ভাষানটেক থানায় একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।

This post was viewed: 18

আরো পড়ুন