Skip to main content

Ridge Bangla

সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে। এ সময় নতুন ভিসা আবেদন গ্রহণ, বায়োমেট্রিক কার্যক্রমসহ নিয়মিত সব সেবা স্থগিত থাকবে। রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে আইভেক এ তথ্য জানিয়ে উল্লেখ করে, কার্যক্রম বন্ধ থাকলেও ২৭ মে সীমিত পরিসরে শুধুমাত্র পাসপোর্ট […]

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। এ সংক্রান্ত চিঠি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। […]

ঈদে ৭ দিনের ছুটিতে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান […]

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়

মোহনলাল অভিনীত মালয়ালম থ্রিলার ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। গত ২১ মে অভিনেতার জন্মদিনে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৪৩ দশমিক ৩৭ কোটি রুপি আয় করেছে। ট্র্যাকিং সংস্থার তথ্য অনুযায়ী, ভারতের বাজারে প্রথম দিনে সিনেমাটির আয় হয়েছে প্রায় ১৮ দশমিক ৩৭ কোটি রুপি গ্রস। আর আন্তর্জাতিক […]

ঝিনাইদহে গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা

ঝিনাইদহে দায়ের করা একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও দলীয় সূত্র জানায়, সম্প্রতি সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় ছাত্রদলের দায়ের করা মামলায় […]

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি ঈদের ত্যাগ, কোরবানি ও মানবিক মূল্যবোধের শিক্ষা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.), হযরত হাজেরা এবং হযরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য আত্মত্যাগ ও আল্লাহর […]

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন বাইশফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) এবং শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। ঘটনার […]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ বন্দীর সাজা মওকুফ করে মুক্তির আদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ক্ষমতার আওতায় মানবিক বিবেচনায় চার বন্দীর সাজা মওকুফ করেছে সরকার। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। রোববার (২৪ মে) এ তথ্য নিশ্চিত করেন কারা অধিদপ্তরের এআইজি (প্রিজন) জান্নাতুল ফরহাদ হোসেন। মুক্তির আদেশ পাওয়া বন্দীরা হলেন, ফরিদপুর জেলা কারাগারের নাঈম […]

ভাষানটেকে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর ভাষানটেকে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম জানান, শনিবার (২৩ মে) রাতে মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেফতার করা হয় এবং আজ রোববার (২৪ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত হোসেন বরিশালের গৌরনদী ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের […]

সবুজ জ্বালানির পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনে সৌরশক্তি কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির পথে আরও একধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) সকালে সংসদ ভবনের ছাদে সৌরশক্তি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সৌরশক্তির ব্যবহার শুরু হওয়া দেশের জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তনের […]

৬৪ জেলায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যা এবং কর্মচারীদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের ৬৪ জেলার মোট ২৮ হাজার ৩৬৫ জন সদস্য ও চতুর্থ শ্রেণির কর্মচারী এ উপহার পেয়েছেন। শনিবার ঢাকার খিলগাঁওয়ে আনসার-ভিডিপি সদর দপ্তরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল […]

ঈদযাত্রায় ৫ জোড়া স্পেশাল ট্রেন চালুর ঘোষণা রেলমন্ত্রীর

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে ৫ জোড়া স্পেশাল ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। আজ রোববার (২৪ মে) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় তিনি ঈদযাত্রার প্রস্তুতি, যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। রেলমন্ত্রী বলেন, ট্রেনে […]

এবার মহিষ ট্রাম্পকে নিয়ে রসিকতা ইরানের

নারায়ণগঞ্জের খামারে থাকা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হওয়ার পাশাপাশি এবার আমেরিকা ও ইরানের যুদ্ধের মধ্যেও পদার্পণ করেছে। মহিষটিকে ঘিরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করেছে ইরানের রাশিয়ায় অবস্থিত দূতাবাস। সম্প্রতি রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আলোচিত এই মহিষটির একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিয়ে রসিকতা করে। পোস্টে […]

দখলদার ইসরায়েলের হামলায় গাজায় ৫ পুলিশ সদস্য ও এক শিশুর প্রাণহানি

গাজার উত্তরাঞ্চলের আত-তওয়াম এলাকায় একটি পুলিশ পোস্টে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ পুলিশ সদস্য ও ১৩ বছর বয়সী এক শিশুসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজার পুলিশ জানিয়েছে, পুলিশ পোস্টটিকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ঘটনাস্থলেই পুলিশ সদস্যরা নিহত হন। এ সময় […]

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ২ জন গুলিবিদ্ধ

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে আদালত চত্বরে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর […]

জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল বর্ষের সূচনা আজ

বাংলা সাহিত্য, সংগীত ও সাম্যচেতনার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। বিদ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িকতার এই কবিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বর্ণাঢ্য আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। এবারের জন্মবার্ষিকীর সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন। ময়মনসিংহের […]

ফরিদপুরে বাস–অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জনের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং […]

চীনের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৮২ জন

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে শনিবার এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। […]

চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ, কাল থেকে শুরু ৭ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ কারণে আজ রোববারই (২৪ মে) ঈদের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে কেন্দ্র করে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল, […]

পুত্রের ছুরিকাঘাতে পিতা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ছেলের ছুরিকাঘাতে এক বাবা নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) বিকেল পৌনে ৫টার দিকে সলিমপুর ইউনিয়নের ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. নুরু উল্লাহ (৬৫) দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-ছেলের মধ্যে প্রায়শই পারিবারিক বিষয় নিয়ে কলহ লেগে থাকত। […]