Skip to main content

Ridge Bangla

সবুজ জ্বালানির পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনে সৌরশক্তি কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির পথে আরও একধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) সকালে সংসদ ভবনের ছাদে সৌরশক্তি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সৌরশক্তির ব্যবহার শুরু হওয়া দেশের জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তনের প্রতীক। এটি শুধু পরিবেশবান্ধব উদ্যোগই নয়, বরং আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার দিকেও বাংলাদেশের অগ্রযাত্রার প্রমাণ।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সময়ের দাবি। দেশের পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সৌরশক্তিসহ সবুজ জ্বালানির বিকল্প নেই।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সংসদ ভবনে এ উদ্যোগ দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকেও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে। পাশাপাশি সাধারণ মানুষকেও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

This post was viewed: 26

আরো পড়ুন